আল মামুন | ০৩:২৭ পিএম, ২০২৩-১০-০৩
সরকারি টেন্ডারে অংশ নিয়ে কাজ পাওয়ার পর তা অন্য কোনো ঠিকাদারের নিকট বিক্রি করা নিয়ম বহির্ভূত। তবে সেই নিয়মের বালাই নেই খাগড়াছড়িতে। এখানে যে যার মতো করছে লাইসেন্স বাণিজ্য। কাজ না করেও শুধুমাত্র লাইসেন্সের বদৌলতে কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন ঠিকাদাররা। বিপরীতে উচ্চদরে কিনে নেয়ার ফলে ঠিক থাকছেনা কাজের গুণগত মান। সম্প্রতি রামগড়ে একটি বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে ঘটেছে এমনই এক তুঘলকি কান্ড।
খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য চলতি বছরের মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। যার টেন্ডার আইডি নাম্বার-৭৯৯৯২৮, আর কাজের চুক্তিমূল্য ধরা হয় ১২ লাখ টাকা। টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে সেই কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান 'আলমাস কনস্ট্রাকশন'। তবে কাজ পাওয়ার পর তা ২৫ শতাংশ লাভে অর্থাৎ ৩ লাখ টাকায় অন্য এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ লক্ষ টাকায় কাজটি বিক্রির কথা স্বীকার করেছেন মূল ঠিকাদার 'আলমাস কনস্ট্রাকশান' এর সত্ত্বাধিকারী মো. মোস্তফা। তিনি বলেন- 'কাজটি সোহাগ চৌধুরী নামে খাগড়াছড়ির এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছি।'
১২ লাখ টাকা চুক্তিমূল্যের কাজ ৩ লাখ টাকা লাভ দিয়ে কিনে নেয়ার পর সেই কাজের গুনগত মান ঠিক রাখা সম্ভব কী না কিংবা এভাবে কাজ নিজে না করিয়ে অন্য কারো কাছে বিক্রি করা কতোটা বিধিসম্মত —এমন প্রশ্নের উত্তরে মূল ঠিকাদার মো. মোস্তফা বলেন, 'কাজের মান ঠিক থাকবে কী না তা উপ-ঠিকাদারের বিষয়। তিনি তো আমার সাথে দরদাম করেই কাজটি কিনে নিয়েছেন। এছাড়া আমার কাজ আমি কার কাছে বিক্রি করবো এবং কতো টাকায় বিক্রি করবো সেটা একান্তই আমার ব্যাপার।'
এদিকে কাজ বিক্রির বিষয়টি মূল ঠিকাদার স্বীকার করলেও তা অস্বীকার করেছেন উপ-ঠিকাদার সোহাগ চৌধুরী। তিনি বলেন- 'আমি কাজটি কিনে নেইনি, আলমাস কনস্ট্রাকশানের হয়েই কাজ করছি আমি।'
এদিকে কাজের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত হয়নি বলে অভিযোগ করেছেন রামগড় বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার। তিনি বলেন, 'এখনো অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে।' এছাড়া কাজ সমাপ্ত না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছে বলেও অভিযোগ রয়েছে দুই ঠিকাদারের বিরুদ্ধে।
খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন, 'আমরা শিডিউল অনুযায়ী কাজ বুঝে নিয়ে তারপর বিল দেবো।' নিজে কাজ না করিয়ে উচ্চলাভে বিক্রির প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, 'কে কার কাছে কতো টাকায় কাজ বিক্রি করলো তা আমাদের দেখার বিষয় নয়।'
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited